প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শেরপুর, ২৬ জুলাই, ২০২৬ : শেরপুর জেলায় পুলিশের সদস্যদের শারীরিক সক্ষমতা ও কর্মক্ষেত্রে শক্তিশালী মনোবল বৃদ্ধির উদ্দেশ্যে একটি গ্র্যান্ড মাস্টার প্যারেড আজ অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশের আয়োজনে, এই প্যারেডটি আজ রোববার সকালে শহরের অষ্টমিতলায় পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়। অফিসার ও ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত মাস্টার প্যারেডের সময় পুলিশের সুপার এ, কে, এম জহিরুল ইসলাম কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন।
এছাড়া, উপস্থিত অফিসার ও ফোর্সের শারীরিক ফিটনেস এবং টার্ন আউটের ভিত্তিতে পুলিশ সদস্যদেরকে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করা হয়।
পুলিশ সুপার মাস্টার প্যারেড পরিদর্শন শেষে শৃঙ্খলা এবং অন্যান্য বিষয়াদি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি উপস্থিত অফিসার ও ফোর্সকে শৃঙ্খলা বজায় রাখা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, জনসাধারণের সাথে উত্তম আচরণ এবং পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করতে আহ্বান জানান। শৃঙ্খলা ও বর্জনীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন