প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কেপটাউন টেস্টের আজকের খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কাগিসো রাবাদা জোড়া আঘাত হানেন। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে তিনি ম্যাট রেনশ ও মার্নাস লাবুশেনকে সাজঘরে পাঠান।
ডানহাতি পেসার এখানেই থেমে যাননি, ট্রাভিস হেডকে শিকার করে অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেটটিও নিজের ঝুলিতে পুড়েন তিনি। হেডের উইকেটটি রাবাদার জন্য অন্য দুটি উইকেটের মতো নয়, বরং এটি বিশেষ। এই উইকেটের মাধ্যমে টেস্ট ক্রিকেটে সাড়ে ৩০০ উইকেট শিকারে বলের হিসাবে দ্রুততম বনে গেছেন তিনি।
রাবাদা ৩৫০ উইকেট নিয়েছেন ১৩ হাজার ৮০৮ বল করে। এই তালিকায় পরবর্তী কয়েকটি নাম কিংবদন্তিদের। ডেল স্টেইন ১৪ হাজার ৭১৯, ওয়াকার ইউনিস ১৪ হাজার ৯০৫, ম্যালকম মার্শাল ১৬ হাজার ২৮৫ এবং মিচেল স্টার্ক ১৬ হাজার ৯০৮ বল করে সাড়ে তিনশর ক্লাবে প্রবেশ করেন।
ম্যাচের হিসাবে ৩৫০ উইকেট শিকারে রাবাদা যৌথভাবে চতুর্থ দ্রুততম, মার্শালের সঙ্গে। তিনি এখন পর্যন্ত মোট ৭৫ ম্যাচ খেলেছেন। সবচেয়ে দ্রুততম রিচার্ড হ্যাডলি ও স্টেইন, যাদের দুজনের লেগেছে ৬৯ ম্যাচ। ডেনিস লিলি এক ম্যাচ বেশি খেলে ৩৫০ উইকেট নিয়েছেন। গ্লেন ম্যাকগ্রা ৭৪, ইউনিস ৭৮ ও ইমরান খান ৭৯ ম্যাচ খেলে ৩৫০ উইকেট নিয়েছেন।
রাবাদার তোপের পর সাইমন হারমার ঘূর্ণি জাদু দেখিয়েছেন। তিনিও টানা তিনটি উইকেট নিয়েছেন। এর ফলে অস্ট্রেলিয়া ৬২ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে হারের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। ২৮৮ রানের লক্ষ্য পাওয়া দলের সামনে আরও ২২৬ রানের পাহাড়ে ওঠার চ্যালেঞ্জ রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন