প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
তথ্য অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৩৬ জন শিক্ষার্থী ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন-২০২৬) পরিদর্শনে যাচ্ছেন।
এই পরিদর্শনের উদ্দেশ্য হলো, চর্চা, আইন প্রণয়ন প্রক্রিয়া, এবং জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করা।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৩টায় অনুষ্ঠিত জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে অংশগ্রহণ করবেন এই শিক্ষার্থীরা।
সূত্র জানাচ্ছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনুর সার্বিক তত্ত্বাবধানে মোট ৩৬ জন শিক্ষার্থী অংশ নেবেন, যার মধ্যে ৩০ জন নারী শিক্ষার্থী আছেন।
অংশগ্রহণকারী এক নারী শিক্ষার্থী বলেন, "সংসদে যাওয়ার অনুভূতি আসলেই একটি স্বপ্নের মতো। আমার সত্যিই খুব ভালো লাগছে। আশা করি, আমরা অনেক ভালো কিছু জানতে ও শিখতে পারব।"
এ প্রসঙ্গে জানালে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেত্রী এবং সংগীত বিভাগের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এশা বলেন, "বর্তমানে যে নিয়মটি চালু হয়েছে, তাতে শিক্ষার্থীরা সংসদে বসে অধিবেশন দেখবে এবং সংসদের কার্যক্রম সম্পর্কে জানবে। এর মাধ্যমে সংসদ ও রাষ্ট্র সম্পর্কে তাদের ধারণা আরও বৃদ্ধি পাবে। আমি মনে করি, এটি একটি শিক্ষা সফরের মতো। আমরা মাহমুদা হাবিবা আপা এবং আমাদের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু চাচার তত্ত্বাবধানে আমন্ত্রণ পেয়ে আসছি।"
উল্লেখ্য, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের পর্যায়ক্রমে সংসদ অধিবেশন পরিদর্শনের উদ্যোগ গ্রহণের ধারাবাহিকতায় এবার অংশ নিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন