প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ময়মনসিংহের ভালুকায় দীর্ঘদিন ধরে চলতে থাকা মাদক ব্যবসার বিরুদ্ধে স্থানীয় বিক্ষুব্ধ বাসিন্দাদের প্রতিবাদে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়ি-ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। বিক্ষুব্ধ জনতা এ সময় মাদকসহ দুইজন কারবারিকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করেছে।
এই মাদক বিরোধী জনরোষের ঘটনা ঘটে শুক্রবার (১৭ জুলাই) সকালে হবিরবাড়ী ইউনিয়নের আওলাতী গ্রামে। আটককৃতদের মধ্যে রয়েছেন মাদক ব্যবসায়ী জামাল ড্রাইভারের স্ত্রী পারভীন (৪৮) এবং তার ছেলে পারভেজ (২৭)।
স্থানীয় লোকজনের অভিযোগ রয়েছে যে, জামাল ড্রাইভার, তার স্ত্রী পারভীন এবং ছেলে পারভেজসহ তাদের পরিবার দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধ মাদক কেনাবেচা করে আসছিলেন। এর ফলে ওই এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছিল এবং সামাজিক ও নৈতিক পরিবেশ বিনষ্টের সম্মুখীন হচ্ছিল। বিভিন্ন সময় তাদের সতর্ক করার পরও মাদক কারবার বন্ধ না হওয়ায় স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে জামাল ড্রাইভারের বাড়িতে অভিযান চালিয়ে আগুন লাগিয়ে দেয়। এই সময় বিক্ষুব্ধ জনতা মাদকসহ দুইজনকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়।
পুলিশ খবর পেয়ে ভালুকা মডেল থানার সাবেক পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুইজন মাদক কারবারিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হবিরবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওলাতলী এলাকার মেম্বার শাহজাহান খানা জানিয়েছেন, জামাল ড্রাইভার ও তার পরিবার দীর্ঘদিন অবৈধ মাদক কেনাবেচার সঙ্গে যুক্ত ছিল। স্থানীয় বাসিন্দারা তাদের বারবার সতর্ক করেছেন, কিন্তু মাদক কারবার বন্ধ না হওয়ায় সকালে তারা সংঘবদ্ধ হয়ে যায়।
হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবিরও জানান, ওই পরিবারের মাদক কারবারের কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এর আগে তাদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে এবং একাধিকবার গ্রেপ্তারও হয়েছেন। আজকেও জামাল ড্রাইভারের স্ত্রী পারভীন ও ছেলে পারভেজকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম জানিয়েছেন, মাদক বিক্রির অভিযোগে আওলাতী গ্রামের বাসিন্দারা সংঘবদ্ধ হয়। তারা পরবর্তীতে জামাল ড্রাইভারের বাড়িতে আকস্মিক অভিযান চালায়। এর পরই বিক্ষুব্ধ জনতা বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং ঘটনাস্থল থেকে মাদকসহ দুই কারবারিকে আটক করে পুলিশকে জানান। পরে উদ্ধার করে থানায় রাখা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে বলেও তিনি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন