প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাঙ্গামাটির সাজেক থেকে খাগড়াছড়ি হাসপাতালে যাওয়ার পথে একটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক অন্তঃসত্ত্বা স্কুলশিক্ষিকা। শনিবার (১৮ জুলাই) সকালে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ১৪ মাইল চাম্পাতলী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম সুমন্তি চাকমা (৩০)। তিনি সাজেক ইউনিয়নের চাপ আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, প্রসবের জন্য সাজেক থেকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল তাকে। এরই মধ্যে, পথে একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি খাদে পড়ে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়।
বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুমন্তি চাকমা মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। তিনি সকালে একটি অটোরিকশায় করে খাগড়াছড়ি হাসপাতালে যাচ্ছিলেন। চাম্পাতলি এলাকায় পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কারণে সুমন্তি চাকমা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, আমি রাঙ্গামাটি এলাকায় অবস্থান করছি। তবে শুনেছি বিজিবির একটি বড় গাড়ির সাথে অটোরিকশার ধাক্কা লাগে। এতে মোট ৫ জন যাত্রী ছিল। তাদের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারী গুরুতর আহত অবস্থায় খাগড়াছড়ি হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে এবং শুনেছি নিহত নারী একজন শিক্ষিকা ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন