প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম-৮ আসনের এমপি এবং মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, ভুতুড়ে বিদ্যুৎ বিল কোন অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, এরকম বিল যেন জনগণকে না দিতে হয় সেই সম্পর্কে ব্যবস্থা নেওয়া হবে। জনগণ এই সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। এই সরকারের দায়িত্ব হল জনগণকে স্বস্তি প্রদান করা এবং আর্থসামাজিক উন্নয়ন করা। তিনি দাবি করেন, কোনো জিনিসপত্রের দাম বৃদ্ধি হয়নি, বরং নিত্যপণ্যের দাম কমানো হয়েছে। এবারের বাজেটে ৬১টি পণ্যের কর রহিত করা হয়েছে।
বৃহস্পতিবার বোয়ালখালী উপজেলা প্রশাসনের আয়োজন করা ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
এদিন, উপজেলা প্রশাসনের উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে আনা অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন, ক্রীড়া সামগ্রী, স্যানিটারি ন্যাপকিন, ঢেউটিন, সেলাই মেশিন বিতরণ এবং পৌরসভার জি আর (চাল) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এছাড়া, মৎস্যচাষ প্রদর্শনী খামারের উপকরণ বিতরণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আমন বীজ-সার, সবজি বীজ, ফলদ গাছের চারা বিতরণের অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, কৃষি কর্মকর্তা শাহনুর ইসলাম, মৎস্য কর্মকর্তা নাঈম হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম, বিএনপি নেতা ইছহাক চৌধুরী, নুরুন্নবী চৌধুরী, হামিদুল হক মন্নান, শহীদুল্লাহ্ চৌধুরী এবং মেহেদী হাসান সুজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন