প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল ইউনিয়নের সতেরো পাড়া গ্রামে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে রয়েছে সতেরো পাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মাশরাফি (৫) এবং তরিকুল ইসলামের ছেলে ফারহান (৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) গোসল করতে দুই চাচাতো ভাই বাড়ির পাশের পুকুরে নামে। একপর্যায়ে তারা নিখোঁজ হয়ে যায়। তখন পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে শিশুদের মা পুকুরপাড়ে গিয়ে পানিতে একজনকে ভাসতে দেখেন এবং তৎক্ষণাৎ চিৎকার শুরু করেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করেন। পরে তাদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত হিসেবে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর হোসেন এই তথ্য জানান এবং বলেন, পুলিশ জানার আগেই তাদের মরদেহ দাফন করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন