প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশাল সদর উপজেলার চরমোনাইতে কিশোরীকে গণধর্ষণের অভিযোগে করা মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া রুহুল আমিন আকন (২৯) চরমোনাই ইউপির ইছাগুড়া গ্রামের বাসিন্দা জামাল আকনের ছেলে।
কোতয়ালী মডেল থানার ওসি আল-মামুন উল ইসলাম জানিয়েছেন, গত ১০ জুলাই আনুমানিক ১২/১৩ বছর বয়সী ওই কিশোরীকে তিনজন মিলে গণধর্ষণ করেছে। এ ঘটনায় বুধবার দুপুরে কিশোরীর মা থানায় এসে অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে। বুধবার রাতে মামলার এজাহারনামীয় তিন নম্বর আসামি রুহুল আমিনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী কিশোরী তাকে শনাক্ত করতে সক্ষম হয়েছে।
মামলায় বাদী অভিযোগ করেছেন, গত ১০ জুলাই সন্ধ্যায় প্রকৃতির ডাকে ঘর থেকে বাইরে বের হওয়া কিশোরীকে মুখ চেপে ধরে ও চাকু দেখিয়ে হত্যার হুমকি দিয়ে প্রতিবেশী ইলিয়াসের ঘরে দোতলায় নিয়ে যায়। সেখানে নিয়ে ইলিয়াস, সাইদ ও রুহুল আমিন ভোর ৫টা পর্যন্ত কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় কিশোরীর কানে থাকা দুল ছিনিয়ে নিয়ে যায়। পরে ভোর রাতে কিশোরীকে অসুস্থ অবস্থায় বাড়ির পাশে উদ্ধার করে বাড়িতে নিয়ে সুস্থ করে মামলা দায়ের করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন