প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জামালপুরে এক গৃহবধূ (২৬) কে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামির বিরুদ্ধে এক লাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাকি এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুর ৩ টা ০০ মিনিটে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় প্রদান করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর ফজলুল হক জানান, ২০২৫ সালের ২৫ মে গভীর রাতে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের মাঞ্জালিয়া গ্রামের ওই গৃহবধূকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে কয়েকজন ব্যক্তি মিলে সংঘবদ্ধ ধর্ষণ করে। এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ পরের দিন বকশীগঞ্জ থানায় একটি মামলা করেন। ওই মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর মামলার আসামি নিলাখিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, রাশেদুর রহমান পাপ্পু, বিজু মিয়া, বাদশা মিয়া, মনিরুজ্জামান জুয়েল, আছমত আলী ও জসিম উদ্দিনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, একই সঙ্গে প্রত্যেক আসামির বিরুদ্ধে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। পাশাপাশি ইদ্রিস আলী নামে একজন আসামিকে খালাস দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন