প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে ৩৬০ কেজি গাঁজা, একটি পিকআপ এবং দুটি মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় পিকআপ থেকে নেমে আরও ২ থেকে ৩ জন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়।
রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকায় কদমতলী-সয়দাবাদ সড়কে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মো. নাজমুস সাকিবের সার্বিক তত্ত্বাবধানে এবং কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদের নেতৃত্বে পুলিশের একটি দলের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৩৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তির নাম মো. শাকিল (৩০), যিনি কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের কালতা দিঘীরপাড় গ্রামের মো. শফিক ও রুবি আক্তারের ছেলে।
পুলিশের দাবি, উদ্ধার করা গাঁজা অবৈধভাবে পরিবহনের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। অভিযানের সময় পিকআপে থাকা আরও ২ থেকে ৩ জন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, উদ্ধার হওয়া গাঁজা, পিকআপ এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন