প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম বন্দরের সিসিটি টার্মিনালে একটি বাণিজ্যিক জাহাজ থেকে আমদানি করা কাঠবোঝাই কন্টেইনার খালাসের সময় গ্যান্ট্রি ক্রেনের ওয়্যার ছিঁড়ে একটি দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও ট্রেলার ট্রাকটি ভেঙে দুই ভাগ হয়ে গেছে, এবং কন্টেইনারটি দুমড়ে-মুচড়ে গেছে।
শনিবার (১৮ জুলাই) রাত ৮টার দিকে সিসিটি-৩ এ দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, জেটিতে নোঙর করা বাণিজ্যিক জাহাজ ‘চেং হাই’ থেকে গ্যান্টি ক্রেন দিয়ে কাঠবোঝাই কন্টেইনার নামানোর সময় সেটি একপাশে ভারসাম্য হারিয়ে ফেলে।
এতে কিউ গ্যান্ট্রি ক্রেন-৪ এর ক্যাবল ছিঁড়ে যায়। দুর্ঘটনার সময় এটি ইয়ার্ডে থাকা একটি ট্রেলার ট্রাকের ওপর পড়ার ফলে এই ক্ষতি হয়েছে।
দুর্ঘটনায় ট্রেলার ট্রাকের পেছনের অংশ এবং কন্টেইনারটি সমগ্রভাবে ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিশেষ কারিগরি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রাতের মধ্যে দুর্ঘটনাকবলিত কন্টেইনারটি নিরাপদ অপসারণ এবং ইকুইপমেন্ট উদ্ধারের কাজ শুরু হয়েছে।
এছাড়া, সিসিটি-৩ এর দুর্ঘটনাস্থলটি ছাড়া বন্দরের অন্যান্য সব বার্থে কন্টেইনার হ্যান্ডলিং ও সার্বিক অপারেশনাল কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক ও সচল রয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেছেন, ‘দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে প্রয়োজনীয় কার্যক্রম চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন