প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালে জেলা প্রশাসক (ডিসি) পদের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। বরিশালের নতুন জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মো. মামুন খন্দকারকে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. মামুন খন্দকার (পরিচিতি নম্বর: ১৬৬৭৫), যিনি বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত আছেন, তাঁকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষর করেন। অন্যদিকে, আমার দেশ ও তালাশ বিডি-তে বরিশালের জেলা প্রশাসন সংশ্লিষ্ট কথিত কোটি টাকার দুর্নীতির সংবাদ প্রকাশের পর থেকেই জেলা প্রশাসক পরিবর্তনের বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। তবে সরকারি প্রজ্ঞাপনে বদলির কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা উল্লেখ করা হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন