প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর মগবাজারে অবস্থিত বিদ্যুৎ উপকেন্দ্রে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের কারণে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।
শুক্রবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে এফডিসি মোড়সংলগ্ন উপকেন্দ্রটিতে আগুন লেগে যায়। ঘটনাটি জানার পর তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কারওয়ান বাজার, তেজগাঁও, বাংলামোটর, মগবাজার, নিউ ইস্কাটন, কাকরাইল ও শেরেবাংলা নগর এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।
পরে বিকল্প ব্যবস্থা গ্রহণ করে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ ফিরিয়ে আনা সম্ভব হয়। তবে কিছু এলাকায় বিদ্যুৎ পেতে অনেকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে বলে জানান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) প্রধান প্রকৌশলী মোহাম্মদ তারিকুল হক।
তিনি জানান, মগবাজার উপকেন্দ্রে ‘ফ্ল্যাশিংয়ের’ কারণে দুটি ব্রেকার ও বেশ কয়েকটি কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার তাৎক্ষণিক পর তেজগাঁও এলাকায় প্রায় ৪০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কিন্তু বিকল্প ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ওই এলাকার অধিকাংশ গ্রাহকের বিদ্যুৎ ফেরত আনা সম্ভব হয়। বাংলামোটর এলাকার আওতাধীন তিনটি ফিডারের বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়, যেখানে আনুমানিক ১৫ থেকে ১৬ হাজার গ্রাহক বিদ্যুতিহীন হয়ে পড়েন।
ক্ষতিগ্রস্ত উপকেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রকৌশলীরা সক্রিয়ভাবে কাজ করছেন। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও কারওয়ান বাজারের ব্যবসায়িক এলাকায় বিকেল ৫টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়। যদি পরিস্থিতি অনুকূলে থাকে, তবে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
যতদূর জানা গেছে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কিত তথ্য মিলেছে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন