প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান যদি চলতে থাকে, তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সতর্ক করে দিয়েছে যে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে কোনো ধরনের তেল বা গ্যাস পরিবহন করা হবে না।
এ তথ্য জানানো হয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে, যা সোমবার প্রকাশিত হয়।
আইআরজিসি দাবি করেছে যে, মার্কিন সামরিক চাপের কারণে জর্ডানের দক্ষিণাঞ্চলীয় ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করে চলাচল করার সময় হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারের বিস্ফোরণের ঘটনা ঘটে। তাদের দাবি, এই বিস্ফোরণের পর জাহাজ দুটি পুরোপুরি অচল হয়ে পড়ে।
তবে, ইরানি বাহিনী ক্ষতিগ্রস্ত ট্যাংকার দুটির নাম, কোন দেশের পতাকাবাহী ছিল, জাহাজের নাবিকদের অবস্থা অথবা কোনো হতাহতের তথ্য প্রকাশ করেনি। পাশাপাশি, এই ঘটনার সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
আইআরজিসির একটি বিবৃতিতে বলা হয়েছে যে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বর্তমান সামরিক তৎপরতা চলমান থাকলে হরমুজ প্রণালী আর নিরাপদ নৌপথ হিসেবে বিবেচিত হবে না।
বিবৃতিতে তেহরান পরিষ্কারভাবে সতর্ক করে দিয়েছে, ‘পেট্রোকেমিক্যাল পণ্য কিংবা এক ফোঁটা তেল ও গ্যাস পরিবহনের জন্যও এই প্রণালি নিরাপদ থাকবে না।’
এছাড়াও, ইরানের এলিট বাহিনী আরও দাবি করেছে যে, মার্কিন সশস্ত্র বাহিনীকে শিগগিরই বড় ধরনের প্রতিশোধমূলক অভিযানের জন্য প্রস্তুত থাকতে হবে।
ইরানের এই হুঁশিয়ারির পর পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক নৌ চলাচল এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত, যেখানে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়।
সূত্র: দ্য গার্ডিয়ান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন