প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন অঞ্চলে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সহায়তা পৌঁছে দিয়ে মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার (১২ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবের জন্য মাঠপর্যায়ে নিয়োজিত সদস্যরা দুর্গম এলাকায় পৌঁছে ত্রাণসামগ্রী বিতরণ করছেন। একইসাথে, বিশুদ্ধ পানির সংকট নিরসনে নিরাপদ পানীয় জল সরবরাহ এবং জরুরি প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে।
এছাড়া, বন্যাকবলিত এলাকায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক সহায়তায় সেনাবাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মানবিক সহায়তা কার্যক্রম সক্রিয়ভাবে চলতে থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন