প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম মন্তব্য করেছেন যে, অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে হকার বসানোর ক্ষেত্রে মালামাল জব্দ করা হবে এবং প্রয়োজন হলে আইনি ব্যবস্থা গ্রহণ ও গ্রেপ্তারও করা হবে।
আজ বৃহস্পতিবার গুলিস্তান জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত দুই দফায় পরিচালিত উচ্ছেদ অভিযানের সময় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
প্রশাসক উল্লেখ করেন, ‘যতবারই অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করা হবে, ততবারই আমরা নগরবাসীর স্বার্থে অভিযান চালাব। আমরা একাধিকবার আলোচনা, অনুরোধ ও সতর্ক করার মতো সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। এখন থেকে অবৈধভাবে দখল করে বসলে মালামাল জব্দ করা হবে এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে ও গ্রেপ্তার করা হবে।’
হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করার অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, জনগণের চলাচলে বিঘ্ন না ঘটিয়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সংখ্যক হকারকে বসার সুযোগ দেওয়া যেতে পারে।
আবদুস সালাম আরও বলেন, ‘ঢাকার নাগরিকরা কী চান এবং দেশের সাধারণ মানুষের দাবি কী—দয়া করে সে অনুযায়ী জনমত গড়ে তুলুন। এই ঢাকাকে আমাদের বাঁচাতে হবে; এর কোনো বিকল্প নেই।’
আজ সকাল ১১টা ও বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পরিচালিত দুই দফার অভিযানে মূল সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় এবং মালামাল জব্দ করা হয়। অভিযানের মাধ্যমে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত পথচারীরা উচ্ছেদ অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য ডিএসসিসি প্রশাসককে ধন্যবাদ জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন