প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় কোস্ট গার্ড অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে। শনিবার দিবাগত রাতে পরিচালিত এই অভিযানে দুটি ট্রাক থেকে বিশাল পরিমাণ পলিথিন জব্দ করা হয়।
রবিবার (১৯ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য প্রকাশ করেন।
তিনি বলেছিলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ জুলাই দিবাগত রাত ৩টার দিকে সাইনবোর্ড গোলচত্বর সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পাগলার সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সন্দেহজনক দুইটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ৮৩ লাখ ৬৫ হাজার টাকার ২৩ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ হয়।
তিনি আরো জানান, এর আগের দিন ১৭ জুলাই একই এলাকায় আরেকটি অভিযানে প্রায় ১৭ লাখ ৪৫ হাজার টাকার ১ হাজার ৪৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা পলিথিন ধ্বংসের জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় ট্রাকের চালক এবং সহকারীকে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন