প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় ফুটপাথে ঘুমিয়ে থাকা এক নারীর ওপর ঘটে যাওয়া ধর্ষণের অভিযোগে অভিযুক্ত খোকন (৫০)-কে আটক করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পর জেলায় এক তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ অভিযানে মাঠে নেমে অভিযুক্তকে আটক করে।
পুলিশের সূত্রে জানা যায়, গত ৩০ জুন ভোরবেলা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারের এলাকার একটি কনফেকশনারি দোকানের সামনে ফুটপাতে এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছিল। কিন্তু শনিবার (৪ জুলাই) তারিখে সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ভোর ৪টা ৮ মিনিটের সময় ফুটপাতে ঘুমিয়ে থাকা একজন মধ্যবয়সিনী নারীর কাছে সাদা শার্ট এবং লুঙ্গি পরা একজন ব্যক্তি এসে তাকে ধর্ষণ করছে। ঘটনার পরে অভিযুক্ত ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। কিছু সময় পর বাজারের একজন পাহারাদার ঘটনাস্থলে এসে নারীটিকে অবস্থা দেখতে পান।
ভিডিওটি বিশ্লেষণ করে পুলিশ সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারের সংলগ্ন দুর্গাপুর এলাকার দুলা মিয়ার ছেলে খোকন (৫০)-কে অভিযুক্ত হিসেবে শনাক্ত করে। স্থানীয় লোকজনের দাবি, তিনি এলাকায় জুয়া পরিচালনার সাথে যুক্ত এবং একজন পরিচিত চিহ্নিত জুয়াড়ি হিসেবে পরিচিত।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে শনাক্ত করে। পরে শনিবার সন্ধ্যায় জেলার বরুড়া উপজেলার ঝলম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাকে রোববার কুমিল্লার আদালতে পাঠানো হবে।
এদিকে, সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানান, ভুক্তভোগী নারীর পরিচয় শনাক্ত করা, তার চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতকরণের পাশাপাশি ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন