প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউনকে উপেক্ষা করে, দূরপাল্লার বাস, ট্রাক এবং অন্যান্য যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত, দাউদকান্দির টোল প্লাজা থেকে ইলিয়টগঞ্জের বিভিন্ন অংশে যান চলাচল এবং লোকজনের স্বাভাবিক চলাচল দেখা গেছে।
দাউদকান্দির বলদা খালের কনফেকশনারি দোকানদার সোহান মন্তব্য করেন, "প্রতিদিনের ন্যায় আমরা স্বাভাবিকভাবেই আমাদের ব্যবসায়িক কাজ পরিচালনা করছি।"
গৌরীপুর স্টেশনের ফল বিক্রেতা আরিফ জানান, "অন্যান্য দিনের মতো কাস্টমার স্বাভাবিকভাবেই কেনাকাটা করছে এবং গৌরীপুর স্টেশনের হাইওয়ে সড়কে যানবাহনের যানজটও একই রকম।"
ইলিয়টগঞ্জ এলাকার বাসিন্দা মিজান বলেন, "লকডাউনের লেশমাত্র আমাদের এলাকায় এখন পর্যন্ত দেখতে পাইনি।"
ঢাকা থেকে ছেড়ে আসা সিডিএম গাড়ির চালক সজল জানান, "স্বাভাবিক গতিতে ঢাকা থেকে গৌরীপুর পর্যন্ত গাড়ি চালিয়ে যাত্রী নিয়ে এসেছি। কোনো সমস্যা হয়নি।"
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রাকচালক আনিস বলেন, "কোথাও কোনো অবরোধ বা বাধা পাইনি। অন্যান্য দিনের মতোই গাড়ি চালিয়ে দাউদকান্দি টোল প্লাজায় পৌঁছালাম।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন