প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নেত্রকোনার কেন্দুয়ায় দাওয়াত খেতে যাওয়ার সময় দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ফলে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ছাড়া, আহত মা-মেয়ে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং অপর মোটরসাইকেল চালক আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের নওয়াপাড়া ইউনিয়নের দুর্গাপুর লাহুরি মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা মো. মাহমুদুল হক শাহিন (৪০) তার স্ত্রী ও সন্তানদের নিয়ে কেন্দুয়া পৌর এলাকায় একটি অনুষ্ঠানের দাওয়াতে যাচ্ছিলেন। পথে দুর্গাপুর লাহুরি এলাকায় ময়মনসিংহের নান্দাইল এলাকার একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে শাহিন ও তার সাত বছর বয়সি ছেলে রাজিন ঘটনাস্থলেই প্রাণ হারান। তবে শাহিনের স্ত্রী ও শিশুকন্যাসহ অপর মোটরসাইকেলের চালক শফিক আহত হলে তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক শফিককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নেত্রকোনা পুলিশের ডিএসবি প্রধান জাফর ইকবাল জানান, ঘটনাটি জানার পর কেন্দুয়া থানার এস আই নুরুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন