প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বন্ধ ঘরের দরজা দৃশ্যমাণ। তীব্র দুর্গন্ধ বাইরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেই দুর্গন্ধের সূত্র ধরে এগিয়ে গেলেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর মরদেহ বেরিয়ে এলো।
মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন খালপাড়ের একটি তিনতলা ভবনের নিচতলার মেস থেকে উচ্ছ্বাস কর্মকার নামে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উচ্ছ্বাস বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, তিনি উদ্ধার হওয়ার অন্তত দুই দিন আগেই মারা গেছেন।
মেসের অন্যান্য বাসিন্দারা জানিয়েছেন, কয়েকদিন ধরে উচ্ছ্বাসের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। মঙ্গলবার রাতে ঘরটি থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে সবাই সন্দেহে পড়ে যান। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার একদল পুলিশ বন্ধ দরজা ভেঙে ঘরের ভেতর উচ্ছ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
ঘটনার তথ্য ছড়িয়ে পড়তেই ক্যাম্পাসের প্রক্টরিয়াল বডি, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীরা মেস প্রাঙ্গণে হাজির হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও প্রক্টরিয়াল টিমের সদস্য ড. গাজী মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, 'খবর পেয়ে প্রক্টরিয়াল টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করছে।'
শুরুর দিকে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলেই ধারণা করেছে, কিন্তু মৃত্যুর প্রকৃত কারণ উৎঘাটনে তদন্ত শুরু করেছে।
বরিশাল বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল বলেন, 'মরদেহের সার্বিক অবস্থা দৃষ্টিগত বিবেচনা করে ধারণা করা হচ্ছে অন্তত দুই দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এবং তদন্তের পরেই মৃত্যুর আসল কারণ নিশ্চিত করা যাবে।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন