প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইসলামী ব্যাংক নিয়ে অত্যধিক ‘স্পেকুলেশন’ বা অনুমাননির্ভর আলোচনা হচ্ছে, এই বিষয়টি উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান সকলকে গুঞ্জন থেকে বিরত থাকার জন্য আহ্বান করেছেন।
মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা করার প্রেক্ষাপটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
গভর্নর আরও বলেন, 'আমার কাছে মনে হচ্ছে ইসলামী ব্যাংক নিয়ে অনেক বেশি স্পেকুলেশন হচ্ছে। যা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। তাই আমি সবাইকে অনুরোধ করবো, একটু ধৈর্য ধরুন। ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। অপ্রয়োজনীয় কোনো আলোচনা না করাই ভালো।'
তিনি এসময় উল্লেখ করেন, বাংলাদেশ ব্যাংক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইসলামী ব্যাংক 'ব্যাংক কোম্পানি আইন' দ্বারা নিয়ন্ত্রিত এবং কোনো সিদ্ধান্তই আইনের বাইরে গিয়ে নেওয়া হবে না।
গভর্নর এসময় আরও জানান, আওয়ামী লীগের আমলে বিভিন্ন ব্যাংককে ১৭ হাজার ২৫০ কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময় সহায়তার পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫১ হাজার কোটি টাকা। তবে সরকারে দায়িত্ব নেওয়ার পর প্রথম চার মাস কোনো ব্যাংককে তারল্য সহায়তা দিতে হয়নি। কিন্তু ইসলামী ব্যাংককে ১৩ হাজার কোটি টাকা দিতে হয়েছে।
সংবাদ সম্মেলনে গভর্নর নতুন অর্থবছর ২০২৬-২৭ এর প্রথমার্ধের জন্য নীতি সুদহার অপরিবর্তীত ১০% রেখে মুদ্রানীতি ঘোষণা করেন।
নতুন মুদ্রানীতিতে ল্যান্ডিং ফ্যাসিলিটি ১১.৫% এবং ডিপোজিট ফ্যাসিলিটি ৭.৫% রাখা হয়েছে। এছাড়া জিডিপি প্রবৃদ্ধি ৬.৫%, এবং মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা ৭.৫% নির্ধারণ করা হয়েছে। একইসাথে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৮% হারে ধরা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন