প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের একটি পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। এ প্রকল্পের আওতায় উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে কৃষকদের কাছ থেকে।
ভবিষ্যতে এই প্রকল্পে প্রতি লিটার গোমূত্রের জন্য সরকার সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লিখিত হয়েছে, বর্তমানে এ প্রকল্পের আওতায় প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। গ্রামীণ নারীদের, যারা এ কাজে যুক্ত, প্রতি লিটারে ২ রুপি করে কমিশন প্রদান করা হচ্ছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, প্রকল্পটির মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধির সঙ্গে গ্রামীণ নারীদের অতিরিক্ত আয়ের সুযোগ প্রদান করা হবে। একইসঙ্গে দুধ দেওয়া বন্ধ করে দেওয়া গরুগুলোর দেখভাল করতেও এ উদ্যোগ সহায়ক হবে বলতেও সরকারের বিশ্বাস।
তবে, বিরোধী সমাজবাদী পার্টি এই সরকারি উদ্যোগের সমালোচনা করেছে। তারা প্রকল্পটিকে ‘কেলেঙ্কারি’ বলে আখ্যা দিয়েছে।
প্রাথমিকভাবে বুলন্দশহরের ১৫টি গ্রামে পরীক্ষামূলকভাবে চালু থাকা প্রকল্পটি সফল হলে পরে এর পরিধি আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন