প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফরিদপুরে শিশু সাব্বির হত্যা মামলায় আরফিন মোল্লা (৩৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (০৩ আগস্ট) বিকালে বিশেষ জজ আদালতের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) শরিফ উদ্দিন এ আদেশ দেন।
রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরফিন মোল্লা পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকায় ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন নাজমা বেগম ও তার ছেলে সাব্বির (১৪)। একই বাড়িতে আরফিন মোল্লা নামে এক যুবকও বসবাস করতেন।
আরফিন মোল্লা মাদকাসক্ত ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আরফিন মোল্লার বাসায় অভিযান চালায়। ওই সময় তিনি সন্দেহ করেন যে নাজমা বেগমের ছেলে সাব্বির পুলিশকে জানিয়েছে মাদক সেবনের বিষয়ে।
এরই জের ধরে ২০২০ সালের ১৭ আগস্ট সাব্বিরকে খাবার খাওয়ানোর কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যায় আরফিন মোল্লা। এরপর ঝিলটুলী এলাকার একটি নির্মাণাধীন ভবনের ১২ তলায় নিয়ে গিয়ে সাব্বিরকে শ্বাসরোধ করে হত্যা করে এবং মরদেহ ফেলে রেখে চলে আসে আরফিন মোল্লা।
পরদিন সকালে নির্মাণাধীন ভবনের শ্রমিকরা কাজ করতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের মা নাজমা বেগম এ ঘটনায় কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে আদালতের বিচারক সোমবার বিকালে এ রায় ঘোষণা করেন।
এই বিষয়ে বিশেষ জজ আদালতের পিপি এস এম আজিজুর রহমান বিকু জানান, শিশু ছাব্বির হত্যা মামলায় আরফিন মোল্লাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আরফিন মোল্লা পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এ রায় আমাদের সন্তুষ্ট করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন