প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম বন্দরে প্রবেশের সময় কর্ণফুলী নদীর মোহনায় আটকেপড়া মাল্টার পতাকাবাহী জাহাজ ‘এমভি সিএনসি ইউরেনাস’কে সফলভাবে উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) গভীর রাতে যৌথ অভিযান চালিয়ে জাহাজটিকে সরিয়ে বি অ্যাঙ্করেজে নিরাপদে নোঙর করানো হয়।
বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করে বলেন, সমন্বিত প্রচেষ্টায় অভিযান চালিয়ে আটকেপড়া জাহাজটিকে সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। মুক্ত করার পর জাহাজটিকে নিরাপদে ‘বি’ অ্যাঙ্করেজে নোঙর করানো হয়েছে। ফলে দেশের প্রধান সামুদ্রিক বন্দরের পরিচালন কার্যক্রম কোনো ধরনের বাধা ছাড়াই সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
বন্দর সূত্র জানায়, ১৭০ মিটার দীর্ঘ কনটেইনার জাহাজটি চীনের শিকোউ বন্দর থেকে ১২৮২ টিইইউএস কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছিল। সোমবার দুপুর সোয়া ২টার দিকে বন্দরের অদূরে কর্ণফুলী মোহনার কাছে পৌঁছালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। স্টিয়ারিং বিকল হয়ে একপর্যায়ে জাহাজটি ২ নম্বর বয়ার সঙ্গে ধাক্কা খায় এবং পরে কর্ণফুলীর মোহনা সংলগ্ন প্রতিরক্ষা দেয়ালে আটকে পড়েযায়। জাহাজে মোট ২৪ জন নাবিক অবস্থান করছিলেন।
খবর পেয়ে উদ্ধার অভিযানে অংশ নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের শক্তিশালী টাগবোট কান্ডারী-২, কান্ডারী-৪, কান্ডারী-৬ ও কান্ডারী-১১। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর টাগবোট 'শিবসা', টানেল টাগবোট এবং বাংলাদেশ কোস্ট গার্ডের টাগবোট 'প্রমত্ত' একযোগে কাজ শুরু করে। বন্দরের নেভিগেশন চ্যানেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা দিনরাত সমন্বিত উদ্ধার তৎপরতা চালান। পরবর্তীতে গভীর রাতে সফলভাবে উদ্ধার অভিযান শেষ হয়।
সৈয়দ রেফায়েত হামিম আরো জানান, পুরো উদ্ধার অভিযান চলাকালে বন্দরের চ্যানেলটি সম্পূর্ণ নিরাপদ ও স্বাভাবিক নৌ চলাচলের উপযোগী ছিল। এ ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন