প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিযোগ করেছেন, যে ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের চলমান আলোচনাকে ভণ্ডুল করতে ইসরাইলের পক্ষ থেকে অর্থায়ন করা একটি প্রচারণা চালানো হচ্ছে।
বুধবার (১৫ জুলাই) মার্কিন ক্রীড়া ভাষ্যকার, কৌতুক অভিনেতা, অভিনেতা এবং সাবেক টেলিভিশন উপস্থাপক জো রোগানের জনপ্রিয় দ্য জো রোগান এক্সপেরিয়েন্স পডকাস্টে ভ্যান্স বলেন, ‘আপনারা একটি অত্যন্ত গোপনীয় এবং বিপুল অর্থায়নে পরিচালিত প্রচারণা দেখতে পাচ্ছেন, যার উদ্দেশ্য হচ্ছে আলোচনা এবং সম্ভাব্য চুক্তিকে নস্যাৎ করা।’
তিনি আরও দাবি করেন, ‘একদল মানুষ, যারা আক্ষরিক অর্থেই ট্রাম্পের সাবেক এক প্রচারকর্মীর মাধ্যমে অর্থ পাচ্ছেন। ওই ব্যক্তি নিজেও ইসরাইলি সরকারের নির্দিষ্ট কিছু মহলের কাছ থেকে অর্থ পেয়েছিলেন। আর সেই লোকেরাই আমাকে তীব্রভাবে আক্রমণ করছে।’
টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাবেক প্রচার ব্যবস্থাপক ব্র্যাড পারস্কেল এমন একটি প্রভাব বিস্তারকারী প্রচারণার নেতৃত্ব দিয়েছেন, যা ইসরাইল সরকারের অর্থায়নে পরিচালিত হয়েছে। ওই প্রচারণার লক্ষ্য ছিল ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (মাগা)’ সমর্থকদের মধ্যে ইসরাইলপন্থি অবস্থান জোরদার করা।
ভ্যান্সের ভাষ্য, ‘আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, কারণ আমি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্ধারিত আলোচনার লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করেছি। এটি ছিল আলোচনাকে ব্যাহত করার জন্য অত্যন্ত সুপরিকল্পিত ও বিপুল অর্থায়নে পরিচালিত একটি প্রচারণা।’
গত মঙ্গলবার (১৪ জুলাই) প্রকাশিত টাইমের প্রতিবেদনে বলা হয়, ব্র্যাড পারস্কেলের প্রতিষ্ঠান ক্লক টাওয়ার এক্স গত বছরের সেপ্টেম্বর থেকে ইসরাইলের পক্ষে একটি প্রভাব বিস্তারকারী প্রচারণা পরিচালনা করে।
যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট (ফারা)–সংক্রান্ত নথির ভিত্তিতে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, প্রচারণাটির আনুষ্ঠানিক উদ্দেশ্য ছিল অনলাইনে ইহুদিবিদ্বেষ মোকাবিলা করা। তবে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ভাষ্য, প্রকৃত লক্ষ্য ছিল তরুণ রক্ষণশীল মার্কিনিদের মধ্যে ইসরাইলবিরোধী মনোভাব তৈরি হওয়া ঠেকানো।
প্রতিবেদন অনুযায়ী, গত মাসে ইরান যুদ্ধ অবসানে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) সমালোচনা করে একযোগে প্রকাশিত একাধিক পোস্ট ট্রাম্প প্রশাসনের নজরে আসে। টাইমের দাবি, এগুলো ওই প্রভাব বিস্তারকারী প্রচারণার অংশ হতে পারে।
তবে ব্র্যাড পারস্কেল স্বীকার করেন যে, তরুণ মার্কিনিদের ইসরাইলবিরোধী অবস্থান থেকে বিরত রাখাই ছিল প্রচারণার উদ্দেশ্য। ট্রাম্প প্রশাসনের ইরান-সংক্রান্ত কূটনৈতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করা এর লক্ষ্য ছিল না বলেও জানান তিনি।
মধ্যপ্রাচ্য নীতি ও বিশেষ করে ইসরাইলকে সমর্থন দেওয়ার প্রশ্নে মার্কিন রাজনীতিতে এক অভূতপূর্ব মেরুকরণ তৈরি হয়েছে। ভ্যান্সের এ বিস্ফোরক মন্তব্য এই বিভাজনকে আরও উস্কে দিয়েছে। ভ্যান্সের এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরাইলি কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন