প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় নিহত বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়লের কবর জিয়ারত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
শনিবার (৪ জুলাই) বিকেলে, বারুইপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে অবস্থিত বাদল মোড়লের কবর জিয়ারত করেন তিনি। এসময়, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, বিএনপি নেতা ফকির তারিকুল ইসলাম, আবুল কালাম আজাদ বুলু, নিয়াজ হোসেন শৈবালসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষ করার পর, প্রতিমন্ত্রী নিহত বাদল মোড়লের বাড়িতে যান। সেখানে তিনি পরিবারের সদস্যদের সমবেদনা জানান। প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, হত্যাকাণ্ডের সঠিক বিচার ও পরিবারের সদস্যদের সহায়তার আশ্বাস দেন।
উল্লেখ্য, ৯ জুন রাতে, বারুইপাড়া থেকে মোটরসাইকেলযোগে ফকিরহাট যাওয়ার পথে নিয়তির মাঠ এলাকায় দুর্বৃত্তের হামলায় নিহত হন কৃষক দল নেতা বাদল মোড়ল। বুধবার (১০ জুন) বিকেলে আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহত কৃষকদল নেতা বাদলের দাফন সম্পন্ন হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন