প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল গ্রামের মিয়াজী বাড়িতে একটি নব স্থাপিত টিউবওয়েলকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। টিউবওয়েলটি স্থাপনের পরে হাতল চাপার আগেই মুখ দিয়ে স্বয়ংক্রিয়ভাবে পানি বের হতে দেখা যায়। পরে গ্যাসের উপস্থিতির আভাস পাওয়া যায় এবং আগুন ধরালে টিউবওয়েলের মুখে দাউ দাউ করে শিখা জ্বলে ওঠে, এ বিষয়ে স্থানীয়দের দাবি রয়েছে।
রোববার (১২ জুলাই) সকালে পালাখাল গ্রামের মিয়াজী বাড়িতে বাচ্চু মিয়ার ছেলে বাবু হোসেন পানীয় জলের উদ্দেশ্যে টিউবওয়েলটি স্থাপন করেন।
কাজ শেষ হওয়ার পর উপস্থিত লোকজন দেখতে পান, কোনো চাপ ছাড়াই টিউবওয়েল থেকে পানি প্রবাহিত হচ্ছে। অল্প সময়ের মধ্যেই টিউবওয়েলের মুখে বুদবুদ শব্দ শোনা যায়, যা উপস্থিতদের মধ্যে কৌতূহল এবং উদ্বেগ সৃষ্টি করে।
টিউবওয়েল নির্মাতা মোহাম্মদ আলী বলেন, রোববার সকালে আমরা কয়েকজন মিলে ওই বাড়িতে টিউবওয়েল বসানোর কাজ করি। অবশেষে স্থাপন শেষ হওয়ার পর হাতল চাপার আগেই পানি বের হতে দেখি। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় গ্যাস লাইট ধরিয়ে পরীক্ষা করতেই সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে।
এই ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকে মানুষ ঘটনাস্থলে ভিড় জমাতে থাকে। অনেকেই এটিকে ভূগর্ভস্থ গ্যাসের উপস্থিতির ইঙ্গিত মনে করছেন। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন বলে স্থানীয়দের মত।
নিরাপত্তার স্বার্থে এলাকাবাসী প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এই ঘটনায় পুরো এলাকায় কৌতূহল ও আতঙ্কের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন