প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনা দলের ড্রেসিংরুম থেকে টানেলে যাওয়ার সময়ের বহুল আলোচিত একটি ভিডিও প্রকাশিত হয়েছে। এই ভিডিওটিতে অধিনায়ক লিওনেল মেসি ও তার সতীর্থদের কথোপকথন দেখা যায়, যা নিয়ে এতদিন নানা জল্পনা-কল্পনা চলছিল।
ভিডিওর মধ্যে দেখা যায়, ম্যাচের আগে মেসি সতীর্থদেরকে শান্ত ও মনোযোগী থাকার আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, সবাইকে শান্ত থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাথা ঠান্ডা রাখা। আমাদের খেলায় মনোযোগ দেয়ার পাশাপাশি, বাকি সবকিছু ভুলে গিয়ে নিজেদের সেরাটা দিতে হবে।
এ সময় গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস রক্ষণভাগের খেলোয়াড়দের জন্য বেশ কিছু কৌশলগত নির্দেশনা প্রদান করেন। তিনি রোমেরোকে বিশেষভাবে জানিয়ে দেন, প্রতিপক্ষের আক্রমণভাগ, বিশেষ করে থ্রু পাস এবং উইং দিয়ে ওঠা আক্রমণ মোকাবেলা করার জন্য সচেতন থাকতে হবে।
অন্য ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস সতীর্থদের সতর্ক করে দিয়ে বলেন, প্রতিপক্ষ ভেতরের দিকে কাট করে আক্রমণ গড়তে পারে। তিনি নিকোলাস তাগলিয়াফিকোকে পুরো ম্যাচজুড়ে প্রতিপক্ষকে চাপে রাখার আহ্বান জানান, এবং গোলরক্ষক মার্তিনেসকে জানান, প্রতিটি বল আত্মবিশ্বাসের সঙ্গে নিয়ন্ত্রণে নিতে হবে।
টানেলের মাধ্যমে মাঠে যাওয়ার সময় মেসি আবারও রক্ষণভাগের খেলোয়াড়দের উদ্দেশে বলেন, যখন প্রতিপক্ষ আক্রমণে আসে, তখন যেন মাঝমাঠের খেলোয়াড়রা অপ্রয়োজনে বেশি ওপরে উঠে না যায়।
ভিডিওটির শেষ দিকে রোমেরো গোলরক্ষক মার্তিনেসকে বলেন, আজকের দিনটা তোমার। উত্তরে, তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দেন, আজ আমারই দিন। আজকের দিনটি ইতিহাসে লেখা থাকবে।
এরপর দুই দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করে আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময় করেন। কিন্তু ম্যাচের শেষে ১-০ গোলে স্পেনের কাছে হার ফুটবলারদের শিরোপা হাতছাড়া হয়ে যায় আর্জেন্টিনার।
ভিডিও প্রকাশের পর সৃষ্ট আলোচনা সম্পর্কে জানার জন্য আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম অনুসরণ করেন না এবং বিষয়টি সম্পর্কে আগে কিছুই জানতেন না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন