প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এদিকে জানিয়েছেন যে, সরকারি দপ্তর ও সরকারের উন্নয়ন প্রকল্পে তিনি দলীয় কোনো সিন্ডিকেট চান না। বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে দলের নেতাকর্মীরা কিছু সুবিধা পেতে পারেন, তবে এ ধরনের কোনো সুবিধা দেওয়া হবে না, যা সরকারের বদনাম ঘটাতে পারে।
শুক্রবার সকালে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। আইনমন্ত্রী আরও জানান, কোনো চাঁদাবাজ যদি হাসপাতালে এসে চাঁদাবাজি করে, তাহলে এটা হয়ত তার ব্যক্তিগত লাভের বিষয় হতে পারে, কিন্তু সে কারণে সরকার দায়ী হবে না। এ ধরনের কর্মকাণ্ডের ফলে সরকারের ওপর যে কালিমা আসবে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মন্ত্রী বলেন, সম্প্রতি বরিশালে দলীয় পরিচয় ব্যবহার করে একজনকে জোরপূর্বক ব্যাংকের চেক বইতে সই করানোর ঘটনা ঘটে। কিন্তু সরকার রাতের মধ্যে ব্যবস্থা নিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনা হয়েছে।
তিনি আরও বলেছেন, অপরাধী যত বড় নেতাই হোক না কেন, তার পরিচয় একটাই, সে হলো অপরাধী। যদি কেউ মনে করেন, আওয়ামী লীগ লুটপাট করেছে এবং সেই খালি জায়গায় বসবেন, তাহলে তিনি ভুলের স্বর্গে বাস করছেন। এ ধরনের ভুল ধারণার মধ্যে না থাকার জন্য তিনি আহ্বান জানিয়ে বলেন, দলের বদনাম হবে এমন কোনো কাজ কোনো দলের নেতাকর্মীর কাছ থেকে মেনে নেওয়া হবে না।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন প্রসঙ্গে আইনমন্ত্রী আরও জানান, ৫০ শয্যার হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধির চেষ্টা চলছে। একইসাথে, হাসপাতালের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার পরিকল্পনা গ্রহণ করছে। এ অঞ্চলের মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও উল্লেখ করেছেন।
সভায় জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদ আল মামুনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়া, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন