প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নেত্রকোনার মদন পৌরসভার টোল আদায় নিয়ে কথোপকথনের এক পর্যায়ে লাথির আঘাতে নিহত হয়েছেন আব্দুল বারেক, যিনি জুলাই আন্দোলনের একজন যোদ্ধা। ঘটনাটি ঘটে সোমবার (২৩ নভেম্বর) দুপুরে, আনুমানিক সাড়ে ১২টার দিকে, মদন-কেন্দুয়া সড়কের চানগাঁও ইউনিয়নের চকপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিদিনের মতো টোল আদায় করছিলেন বাড়িভাদেড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আতিকুল ইসলাম (১৯)। এ সময় সিএনজিচালিত অটোরিকশার টোল আদায়কে কেন্দ্র করে চকপাড়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে জুলাই যোদ্ধা আব্দুল বারেকের সঙ্গে তাঁর মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।
এক পর্যায়ে অভিযোগ উঠেছে যে আতিকুলের লাথির আঘাতে বারেক মাটিতে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে শফিকুল বলেন, “আপনাদের মাধ্যমে আমি আমার বাবার হত্যাকারীর ফাঁসি চাই।”
এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন করিম জানান, নিহত জুলাই যোদ্ধা আব্দুল বারেকের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন