প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. রাশেদ (৩০) নামে এক যুবককে ১৬টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) রাতে সদর উপজেলার ফতুল্লার দেওভোগ নুর মসজিদসংলগ্ন এলাকায় অস্ত্রসহ ওই যুবককে পুলিশ গ্রেফতার করে। জব্দ করা ১৬টি অস্ত্রের মধ্যে রয়েছে বড় আকৃতির ১০টি রাম দা এবং ৬টি অত্যাধুনিক চাইনিজ চাপাতি।
গ্রেফতার রাশেদ দেওভোগ নুর মসজিদ এলাকার বাসিন্দা হিসেবে পরিচিত।
এ বিষয়ে নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী রাশেদকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার রাশেদ পেশাদার ছিনতাইকারী বলেও দাবি করেছেন তিনি। তার ব্যাপারে যাচাই করে একাধিক ছিনতাই মামলা পাওয়া গেছে। তার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রের সঙ্গে আর কারা জড়িত আছে এবং রাসেলের সহযোগীদের চিহ্নিত করতে জেলা পুলিশের একাধিক দল তদন্ত করছে।
গ্রেফতার করা ছিনতাইকারী রাশেদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন