প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বুড়িগঙ্গা নদীর সিমসন খেয়াঘাটকে পূর্বের স্থান থেকে সরিয়ে নেওয়া এবং পারাপারের টোল ২ টাকা থেকে ৫ টাকায় বাড়ানোর প্রতিবাদে কেরানীগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেন গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিকরা। তাদের এই দাবির মধ্যে খেয়াঘাটটি পূর্বের স্থানে পুনঃস্থাপন এবং আগের মতো ২ টাকা টোল বহাল রাখার পাশাপাশি কিছু বিষয় গুরুত্বপূর্ণ।
বুধবার দুপুরে কেরানীগঞ্জের গুদারা ঘাট এলাকায় কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির উদ্যোগে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়। এই সমাবেশে অংশ নেন কয়েক হাজার ব্যবসায়ী ও দোকান মালিক। কর্মসূচির অংশ হিসেবে অনেক ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিআইডব্লিউটিসির কিছু অসাধু কর্মকর্তা লঞ্চ মালিকদের সঙ্গে যোগসাজশ করে প্রায় ২০০ বছরের পুরোনো সিমসন খেয়াঘাট বন্ধ করে সেখানে লঞ্চ ভেড়ানোর জন্য পল্টুন স্থাপন করেছেন। এর ফলে কেরানীগঞ্জের গার্মেন্টস পল্লীতে আসা পাইকারি ক্রেতাদের প্রায় এক কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে আসতে হচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে ব্যবসার ওপর এবং ক্রেতার সংখ্যাও কমে যাচ্ছে।
ব্যবসায়ী মো. মারুফ বলেন, কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লীতে প্রায় ৪০০ বহুতল মার্কেট, ১০ হাজারের বেশি শোরুম ও কয়েক হাজার গার্মেন্টস কারখানা রয়েছে। এখানে প্রায় ১০ লাখ শ্রমিক কাজ করেন। দেশের অভ্যন্তরীণ পোশাকের বড় অংশের চাহিদা এ শিল্পাঞ্চল থেকে পূরণ হয়। তাই বৃহত্তর স্বার্থে খেয়াঘাটটি আগের স্থানে ফিরিয়ে আনার দাবি জানালে তিনি।
সমিতির সাধারণ সম্পাদক শওকত হোসেন বলেন, খেয়াঘাট সরিয়ে দেওয়ার কারণে ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে। অনেক ব্যবসায়ী ব্যবসা গুটিয়ে ফেলেছেন, কেউ কেউ অন্যের প্রতিষ্ঠানে চাকরি করতে বাধ্য হয়েছেন। দ্রুত খেয়াঘাট পুনঃস্থাপন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সমিতির সভাপতি হাজী আনোয়ার হোসেন বলেন, নৌপথে সহজ যাতায়াতের সুযোগ না থাকায় ক্রেতারা কেরানীগঞ্জে আসতে আগ্রহ হারাচ্ছেন। এতে পুরো গার্মেন্টস পল্লীর ব্যবসা স্থবির হয়ে পড়ছে। তিনি দ্রুত সিমসন খেয়াঘাট আগের স্থানে পুনঃস্থাপনের দাবি জানালেন। অন্যথায় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন