প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বগুড়ার আদমদীঘি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিস থেকে চুরি হওয়া তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। চুরির ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) গভীর রাতে আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের জানালার লোহার শিক ভেঙে দুর্বৃত্তরা কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার এবং মনিটর চুরি করে নেয়। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
রবিবার (১২ জুলাই) রাত ৮টার দিকে আদমদীঘি বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় নাসিফ ও রায়হান। গ্রেফতারদের মধ্যে নাসিফ (১৯) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার উলিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং রায়হান (১৯) বগুড়ার আদমদীঘি উপজেলার তালশন গ্রামের আবদুর রহমান বাবুর ছেলে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। পরে রবিবার রাতে আদমদীঘি বাজার এলাকা থেকে নাসিফ ও রায়হানকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার গোদারপাড়া বাজার এলাকা থেকে মারুফ নামে এক যুবকের কাছ থেকে চুরি হওয়া সকল সরঞ্জাম উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে এবং দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন