প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দিনাজপুর, ২৩ নভেম্বর, ২০২৬ : পুলিশ সন্ত্রাস দমন প্রতিরোধ ও নাশকতার পৃথক দুটি মামলায় জেলার চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোশরেফুল আলমকে গ্রেফতার করেছে।
গতকাল রোববার রাত ১২টায় দিনাজপুর চিরিরবন্দর থানার ওসি পরিদর্শক মো. মাহামুদুন নবী এই তথ্য বাসস’কে নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল রাত সাড়ে ১০টায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মোশরেফুল আলম চিরিরবন্দর উপজেলার থানাপাড়া মহল্লার বাসিন্দা এবং মো. আবুল হোসেন সরকারের ছেলে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতা-কর্মীরা সরকার বিরোধী নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির পরিকল্পনা করছেন। মোশরেফুল চিরিরবন্দর থানায় দায়ের করা একটি সন্ত্রাস দমন প্রতিরোধ এবং অপরটি নাশকতার মামলার এজাহারভূক্ত আসামী হিসেবে অভিযুক্ত হয়েছেন। রোববার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোশরেফুলের কাছ থেকে সরকার বিরোধী আন্দোলন এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তিনি স্বীকার করেছেন যে, এসব ঘটনার সাথে জড়িত নেতাদের সঙ্গে তার বৈঠক হয়েছে। পুলিশ জানায়, এসব ঘটনার সাথে জড়িত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের চিহ্নিত নেতা-কর্মীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতার মোশরেফুল আলমকে আজ সোমবার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। পুলিশ নিশ্চিত করেছে যে, বিচারকের নির্দেশ পেলে তাকে জেল হাজতে প্রেরণ করা হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন