প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার কারণে সংঘর্ষের ঘটনায় দুই ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনা ঘটে গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের আধারমানিক গ্রামে। গুলিবিদ্ধদের মধ্যে একজন হলেন, মজিদ মল্লিকের ছেলে ইব্রাহিম (৪০), যিনি বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরজন হলেন আব্দুল হকের ছেলে রুবেল (৩৮), যিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের মতে, রুবেল ও ইব্রাহিমের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল। এরই প্রেক্ষিতে ইব্রাহিম, আধারমানিক গ্রামে সাবেক ইউপি সদস্য আলী আহমদকে মারধর করে রুবেল। পরে ইব্রাহিম তার লোকজন নিয়ে প্রতিবাদ জানাতে রুবেল মিয়ার বাড়িতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়, যার ফলে উভয় পক্ষের দুইজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। আহত রুবেলের বাবা আব্দুল হক জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেশী চুন্নুর পরিবারের সঙ্গে তাদের বিরোধ চলছিল।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে রুবেল বাড়ির পাশের মাচায় বসে ছিলেন। এ সময় তার ছোট ভাই মানিক, বাবু, আওয়ামী লীগ নেতা ইমামপুর গ্রামের তাইফুরসহ আরও কয়েকজন অতর্কিতভাবে তার ছেলের উপর হামলা চালায়। হামলার পর রুবেলের দিকে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়, যার মধ্যে দুটি গুলি তার শরীরে লাগে। আহত ইব্রাহিমের শ্যালক ইকবাল জানান, রুবেল একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে গ্রামে বিভিন্ন অপরাধে জড়িত। আলী আহমদ মেম্বার তার অপকর্মের প্রতিবাদ করায় রুবেল আমার ভগ্নিপতি দিনমজুর ইব্রাহিমকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
অপরদিকে, গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদ করিম বলেন, 'রাত বারোটার দিকে আমাদের হাসপাতালে এরকম একজন রোগীকে নিয়ে আসা হয়। তার গায়ে গুলি জাতীয় কিছুর দুটি আঘাত ছিলো। একটি বাম হাতের কনুইতে আরেকটি ডান কাঁধে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।'
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, ঘটনার স্থল পুলিশ পরিদর্শন করেছে। এই ঘটনার প্রেক্ষিতে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন