প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কক্সবাজার, ২৩ অক্টোবর, ২০২৬ : জেলার চকরিয়া এলাকায় যাত্রীবাহী বাস এবং সবজিবাহী পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষের ফলে দু’জনের মৃত্যু হয়েছে।
এই দুর্ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায়।
নিহতদের মধ্যে একজন হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে আবদুল্লাহ (২৭) এবং অন্যজন চকরিয়া উপজেলার রামপুরা এলাকার মো. দুলালের ছেলে মো. ইয়াছিন (৩০)।
দুর্ঘটনার সময় নিহত দু’জন পিকআপ ভ্যানের ভেতরে ছিলেন। পিকআপ ভ্যানটি চকরিয়া থেকে টেকনাফের রোহিঙ্গা শিবিরে সবজি নিয়ে যাচ্ছিল।
মালুমঘাট হাইওয়ে থানার উপ পরিদর্শক মো. সেলিম মিয়া বাসসকে জানিয়েছেন, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের কারণে ওই দু’জনের মৃত্যু হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, বাসটি অত্যন্ত দ্রুত এবং বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল।
দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি বর্তমানে থানায় রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন