প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন আগামী মঙ্গলবার (১১ আগস্ট) থেকে শুরু হবে। শিক্ষার্থীরা ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। নির্ধারিত নিয়ম অনুসারে আবেদন করতে হলে প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি দিতে হবে।
পুনর্নিরীক্ষণের আবেদন করার জন্য প্রথমে শিক্ষার্থীদের rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে যেতে হবে। ওই সাইটের নির্ধারিত স্থানে শিক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান করতে হবে। এরপর ড্রপডাউন থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে শিক্ষার্থীদের একটি মোবাইল ফোন নম্বর প্রদান করতে হবে, যেহেতু পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএস পাঠানো হবে।
শিক্ষার্থীরা পরবর্তী স্ক্রিনে তাদের বিষয়ভিত্তিক ফলাফল দেখতে পাবেন। এক বা একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের জন্য সংশ্লিষ্ট বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি দিতে হবে এবং দ্বিপত্রবিশিষ্ট কোন বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।
যে স্ক্রিনে বিষয় নির্বাচন করা হবে, সেখানে মোট প্রদেয় ফিয়ের পরিমাণও প্রদর্শিত হবে। শিক্ষার্থীরা বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন। ফি পরিশোধের বিস্তারিত পদক্ষেপ ওই পোর্টালের ‘হেল্প’ বাটনে ক্লিক করলে জানা যাবে।
ফি পরিশোধের পরে শিক্ষার্থীদের আবার আবেদনের পোর্টালে ফিরে গিয়ে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। একবার ফি দিয়ে আবেদন জমা দেয়ার পর অতিরিক্ত কোনো বিষয় যুক্ত করতে চাইলে শিক্ষার্থীরা একই প্রক্রিয়ায় তা করতে পারবেন। তবে নতুন করে মোবাইল ফোন নম্বর প্রদান করার প্রয়োজন হবে না।
অন্যদিকে, যদি ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হয়, তবে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে যেসব বিষয়ের জন্য ফি দেয়া হয়নি, সেগুলো প্রত্যাহার করা যাবে। এরপর নতুন করে বিষয় নির্বাচন করা যাবে।
তবে একবার কোনো বিষয়ের ফি জমা দেয়ার পর সেটি বাতিল করা যাবে না। কোন অবস্থাতেই পরিশোধ করা ফি ফেরত দেয়া হবে না। পুনর্নিরীক্ষণের জন্য কোনো ধরনের ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার (১০ আগস্ট) প্রকাশ হয়েছে। এ বছর উত্তীর্ণ শিক্ষার্থীর হার গতবারের তুলনায় কমেছে। এবার গড়ে ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর জিপিএ-৫ অর্জন করেছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সেবার জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন পরীক্ষার্থী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন