প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাবনায় আর্জেন্টিনা ফুটবল দলের খেলা উপলক্ষে ভূরিভোজের খরচ জোগাড়ের জন্য ব্যবসায়ী ও চাকরিজীবীদের কাছ থেকে চাঁদা তোলার উদ্যোগ নিয়েছিল একদল যুবক। তারা চাঁদার টাকা না দেওয়ায় অবিলম্বে এক ব্যবসায়ীর অটোরিকশা আটকে তাদের ব্যাটারি খুলে বিক্রির পরিকল্পনা করে এবং এর ওপর বড় ধরনের হামলাও করার পরিকল্পনা ছিল। কিন্তু তাদের সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে পুলিশ। সেই সঙ্গে পুলিশ রাতুল ইসলাম (২৩) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
বুধবার (১৫ জুলাই) রাতে সোয়া ৯টার দিকে পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর চর মন্ডলপাড়া এলাকায় ইছামতি খালের শালতলা ব্রিজের পাশ থেকে তারকে গ্রেপ্তার করা হয়। এই সময় রাতুলের কাছ থেকে দুটি সচল বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে জেলা পুলিশ পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রাতুল এবং তার পলাতক সহযোগীরা আর্জেন্টিনা দলের ফুটবল বিশ্বকাপ খেলা উপলক্ষে বুধবার রাতে একটি বড় ধরনের ভূরিভোজের আয়োজন করেছিলেন। এ আয়োজনের খরচের জন্য তারা এলাকার ব্যবসায়ী ও চাকরিজীবীদের কাছে জোরপূর্বক চাঁদা দাবি করেছিলেন। এ ঘটনার ধারাবাহিকতায় তারা স্থানীয় মুদি দোকানদার জাকির হোসেনের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। কিন্তু, জাকির চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন।
বুধবার দুপুরে বৌ বাজার ব্রিজের ওপর জাকিরের মালিকানাধীন একটি অটোরিকশা তারা আটকে দেন। আসামিরা জাকিরকে ভয়ভীতি প্রদর্শন করে হুমকি দেন, চাঁদার টাকা না দিলে অটোরিকশার ব্যাটারি বিক্রি করে টাকা আদায় করা হবে। তবে, সেসময় স্থানীয় লোকজন জড়ো হয়ে গেলে আসামিরা অটোরিকশাটি ছেড়ে পালিয়ে যান।
কিন্তু তারা এখানেই থেমে থাকেননি। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, চাঁদা না পাওয়ার ক্ষোভ থেকে আসামিরা নতুন পরিকল্পনা তৈরি করেন। ক্রীড়া টুর্নামেন্ট চলাকালীন মুদি দোকানদার জাকির হোসেনের ওপর বড় ধরনের আক্রমণ অথবা তার বড় ক্ষতি করার প্রস্তুতি নেন তারা। এই উদ্দেশ্যেই পলাতক আসামিরা রাতুলের কাছে একটি কালো ব্যাগে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি জমা রাখে।
তবে, ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অন্য আসামিরা কৌশলে পালিয়ে যায়। আর রাতুলকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন ও গুলিসহ পুলিশ গ্রেপ্তার করে।
পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ জানান, ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন