প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি নারী নিহত হয়েছেন।
সোমবার (২০ জুলাই) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার শ্রীনগর ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনা স্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানিয়েছেন, নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৩২ বছর বলেও তিনি উল্লেখ করেন। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত নারী ঢাকামুখী আরাম পরিবহনের একটি বাস থেকে নেমে এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
ঘটনাস্থল থেকে নিহত নারীর একটি মোবাইল ফোন, নগদ এক হাজার টাকা এবং একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে, যা হাইওয়ে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।
এ ঘটনার পর উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম মহাসড়ক ও এক্সপ্রেসওয়েতে চলাচলের সময় পথচারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি নিরাপদে সড়ক পারাপারের জন্য নির্ধারিত ফুটওভার ব্রিজ ও ফ্লাইওভার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন