প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ২৮টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২ আগস্ট) ভোরে বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর মধ্যনগর উপজেলার বাঙালভিটা বিওপি সদস্যরা উপজেলার চেঙ্গিছড়া সীমান্ত এলাকা থেকে এসব গরু জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা যায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আনা মাঝারি আকারের ২৮টি ভারতীয় গরু পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গরুগুলো উদ্ধার করা হলেও বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাঙালভিটা সীমান্ত এলাকা থেকে ২৮টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। জব্দকৃত গরুগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।"
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন