প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের রাজেন্দ্রপুরের নান্দুয়ান এলাকায় বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। জানা গেছে, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল ওই মিছিলে নেতৃত্ব দেন।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর ভাওয়াল জাতীয় উদ্যানের ৩ নম্বর গেট থেকে মিছিল শুরু হয়। নেতাকর্মীরা রাজেন্দ্রপুর বাজার এলাকায় গিয়ে মিছিলটি শেষ করেন। মিছিলে অংশ নেন প্রায় ১৫০ থেকে ২০০ জন।
মিছিলে স্লোগান দেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল। তারা বলেছিলেন- শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তুমি কে, আমি কে—বাঙালি, বাঙালি, মুজিব তোমার স্মরণে, ভয় করিনা মরণে, মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, গণতন্ত্রের মানসকন্যা, জননেত্রী শেখ হাসিনা। তারা এসব স্লোগান দিতে দিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে মিছিল করেন নিষিদ্ধ সংগঠন গাজীপুর জেলা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী।
পরে সংক্ষিপ্ত পথসভায় গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আজকে গাজীপুরের মাটিতে আপনাদের উপস্থিত হয়ে যে ভালোবাসা দেখিয়েছেন, সে জন্য আমি আজীবন কৃতজ্ঞ। তিনি বলেন, এই গাজীপুরের মাটিতে একটাই আইন চলবে, সেটি হলো শেখ হাসিনার আইন। তিনি আরও বললেন, আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, আমি নাসির মোড়ল শেখ হাসিনার সৈনিক, আমি শেখ হাসিনার কর্মী। নাসির মোড়ল ঘোষণা করেন, এই বাংলাদেশে যতদিন পর্যন্ত শেখ হাসিনা না আসবেন, আমি আপনাদের আশ্বস্ত করছি—শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে “জয় বাংলা”র বিজয় আমরা ছিনিয়ে আনবই।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মিছিলের বিষয়টি জানা গেছে। তারা জানান, বিভিন্ন ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
জানা গেছে, গাজীপুর জেলা পুলিশের জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, মিছিলটি আমাদের থানা এলাকায় হয়নি, এটি মেট্রোপলিটন (জিএমপি) এলাকায় হয়েছে। তবে আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন