প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইরানের দক্ষিণাঞ্চলের ওপর যুক্তরাষ্ট্র দফায় দফায় বিমান হামলা পরিচালনা করেছে। কয়েকদিন ধরে টানা এই হামলার ফলে অন্তত ৩৫ জন নিহত হওয়ার খবর এসেছে এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন বলে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
খবরে উল্লেখ করা হয়েছে, হামলাগুলি বন্দর আব্বাস, চাবাহারসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় আক্রমণ করা হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
মার্কিন হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে পাল্টা প্রতিশোধমূলক হামলা চালাতে শুরু করেছে ইরান ও তাদের মিত্ররা। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা ইরানের ২০টিরও বেশি ড্রোন এবং চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এর পাশাপাশি, ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন কনস্যুলেট ও সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার খবরও পাওয়া গেছে।
সংঘাত বাড়তে থাকায় নিরাপত্তা ঝুঁকির কারণে বেশ কিছু আন্তর্জাতিক বিমান সংস্থা দুবাই, রিয়াদ, বৈরুত ও তেল আবিবগামী ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এখন সমঝোতায় আগ্রহী। তবে, এই বিষয়ে তিনি মন্তব্য করেছেন যে, যুক্তরাষ্ট্রের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তেহরানকে সংযত আচরণ করতে হবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার সম্ভাবনা নাকচ করে দিয়েছে ইরান। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যদি যুক্তরাষ্ট্র নিজেদের প্রতিশ্রুতি রক্ষা না করে, তবে ইরানও কোনো সমঝোতা চুক্তি মেনে চলার বাধ্যবাধকতা অনুভব করবে না।
এদিকে, যুক্তরাষ্ট্র ইরানের জন্য নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার লক্ষ্য হল, ইরান যাতে আন্তর্জাতিক উৎস থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংগ্রহ করতে না পারে। ফলে ইরান, রাশিয়া ও নাইজেরিয়ার কিছু ব্যক্তি এবং কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন