প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আক্রমণ করেছেন এবং বলেছেন, কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশ নতুন একটি যাত্রা শুরু করেছে। তিনি রবিবার (১৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের তার কার্যালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট এফ. হুংবোর (Gilbert F. Houngbo) সঙ্গে বৈঠককালে এ মন্তব্য করেন।
বাংলাদেশে দুই দিনের সফরের অংশ হিসেবে, আইএলও মহাপরিচালক তার সাথে সাক্ষাৎ করেন। বৈঠককালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রম খাতে চলমান সার্বিক সংস্কারের মাধ্যমে একটি শোভন কর্মসংস্থান, সামাজিক ন্যায়বিচার এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সরকারের দৃঢ় অঙ্গীকার তুলে ধরেন।
তিনি আরও বলেন, গণতন্ত্র, মানবাধিকার এবং শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় শ্রম প্রশাসন আরও শক্তিশালী করার পাশাপাশি অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং বাংলাদেশ থেকে নিরাপদ, নিয়মিত ও দক্ষ শ্রম অভিবাসন সম্প্রসারণে আইএলওর অব্যাহত সহযোগিতা ও গঠনমূলক সম্পৃক্ততা কামনা করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন যে, শ্রম খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি আসন্ন আইএলও গভর্নিং বডির অধিবেশনে যথাযোগ্য স্বীকৃতি পাবে এবং এই প্রক্রিয়ায় আইএলও সংবিধানের অনুচ্ছেদ ২৬-এর আওতায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান মামলার দ্রুত নিষ্পত্তির পথ সুগম হবে।
আইএলওর মহাপরিচালক বাংলাদেশের কর্মপরিবেশ উন্নয়নে সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন যে, শ্রম খাতের সংস্কার, শোভন কর্মসংস্থান এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশের অগ্রযাত্রায় আইএলওর অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
তিনি উল্লেখ করেন যে, দেশের শ্রম পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশের সাফল্য অন্যান্য দেশের সঙ্গে আইএলওর সম্পৃক্ততার ক্ষেত্রে একটি উদাহরণ হতে পারে। বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ ও আইএলওর মধ্যকার অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন