প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোর দৃষ্টান্ত অনুসরণ করে নতুন একটি সামরিক জোট গঠন করার উদ্যোগ নিয়েছে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান।
শুক্রবার (৭ আগস্ট) সৌদি আরবের উপকূলবর্তী বন্দরশহর জেদ্দায় এই উদ্দেশ্যে একটি চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে তিন দেশের মধ্যে। এ বিষয়ে এএফপির একটি প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে হওয়া নতুন এই চুক্তির চূড়ান্ত নথিগুলি প্রস্তুত হয়ে গেছে। তিন দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন, সৌদি আরবের প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশটির সেনাবাহিনী ও প্রতিরক্ষা প্রধান ফিল্ডমার্শাল আসিম মুনির গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে জেদ্দায় পৌঁছেছেন। তারা ৮ আগস্ট শনিবার পর্যন্ত সৌদিকে রাষ্ট্রীয় সফরে থাকবেন। অন্যদিকে, প্রেসিডেন্ট এরদোয়ান শুক্রবার (৭ আগস্ট) জেদ্দায় আসার পরিকল্পনা করছেন।
নতুন এই প্রতিরক্ষা চুক্তির সাথে সম্পর্কিত এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, আঞ্চলিক প্রতিরক্ষা জোট গঠন নিয়ে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে আলোচনা চলছিল দীর্ঘকাল ধরেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সাম্প্রতিক সংঘাত এবং এ কারণে হরমুজ প্রণালিতে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জাহাজ চলাচলে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি প্রস্তাবিত চুক্তিকে বাস্তবায়নে সহযোগিতা করছে।
আরেকজন সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে জানা যায়, প্রস্তাবিত এই সামরিক জোটে সৌদি আরব অর্থ ও আঞ্চলিক প্রভাবের যোগান দেবে, তুরস্ক তাদের আধুনিক সামরিক প্রযুক্তি ও ন্যাটোর মানের সামরিক শিল্পোৎপাদন ঘাঁটি প্রদান করবে। আর পাকিস্তান যোগান দেবে তাদের পারমাণবিক সক্ষমতা এবং দক্ষ সেনাবাহিনী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন