প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, খবরে উল্লেখ করা হচ্ছে, বিশ্বে বসবাসের অযোগ্য তালিকায় ঢাকা তৃতীয় স্থান অধিকার করেছে। এটি নিয়ে আমাদের সবাইকে সিরিয়াসলি চিন্তা করতে হবে।
তিনি বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পরিবেশ পদক প্রদান অনুষ্ঠানে বক্তৃতা প্রদানকালে এই কথা বলেন।
প্রধানমন্ত্রী এসময় জানান, মিল কারখানার কারণে আমাদের পরিবেশের দূষণ যেভাবে হচ্ছে, সেই বিষয়টি নিয়ে আমাদের সবাইকে দায়বদ্ধতা গ্রহণ করতে হবে। ইকোসিস্টেমের নিরাপদ লালন ও বিকাশের সঙ্গে মানবসমাজ জড়িত এবং বৃক্ষমেলা নিরাপদ ভবিষ্যৎ নির্মাণের একটি বিনিয়োগ। এই বিষয়টি শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকতে পারে না, বরং এটি নিয়মিতভাবে পালন করতে হবে।
তিনি উল্লেখ করেন, সন্তান জন্ম নিলে আমরা তার নামে একটি গাছ লাগাতে পারি, এ ধরনের উদ্যোগ লন্ডনেও দেখা গিয়েছে।
সরকার গ্রিন ভলান্টিয়ারিজম চালু করবে বলেও তারেক রহমান আরও বলেন, ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ চালুর মতো বেশকিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য হলো নিরাপদ, স্বাস্থ্যকর এবং সবুজায়নের উদ্দেশ্যে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ করা। আমরা ছাদ বাগান, নগর বনায়ন এবং ইকো ট্যুরিজমকে অর্থনীতির নতুন ক্ষেত্র হিসেবে বিবেচনা করতে চাই। এ ছাড়াও, রিডিউস, রিইউজ, রিসাইকেল জাতীয় পর্যায়ে বাস্তবায়নের জন্য উদ্যোগ নিয়েছে সরকার।
এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, আকাশমনিসহ আমাদের দেশেও অনেক ক্ষতিকর গাছ রয়েছে, যা রোপণ করা থেকে বিরত থাকা উচিত। এছাড়া কোন মাটিতে কোন গাছ রোপণ করা ভালো হবে, সে সম্পর্কে আমাদের জানতে হবে। ঔষধি ও দেশীয় গাছ রোপণের প্রতি মনোযোগী হতে হবে।
তিনি আরো বলেন, সবকিছু আইন দ্বারা বাস্তবায়ন করা সম্ভব নয়, তাই সচেতনতার মাধ্যমে এই প্রসঙ্গগুলোকে মোকাবেলা করতে হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে ৭টি ক্যাটাগরিতে মোট ২১ জনের পরিবেশ পদক তুলে দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন