প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৯ জুন, ২০২৬ : রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় বিভিন্ন হাসপাতালের দালাল চক্রের আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও চারজনকে অর্থদণ্ড প্রদান করেছে র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।
আজ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং পঙ্গু হাসপাতালে দালাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দালাল চক্রের ১২ জনকে আটক করা হয়েছে র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।
র্যাব সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লিখিত তথ্যটি জানানো হয়েছে। র্যাব জানায়, দালাল চক্র চিকিৎসা সেবা গ্রহীতা রোগী ও তাদের আত্মীয়-স্বজনদের দ্রুত ও ভালো সেবা প্রদানের আশ্বাস দিয়ে বিভিন্নভাবে বিরক্ত করে আসছিল। দালাল চক্রটি ডাক্তারি সেবা অল্প সময়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতো।
র্যাব-২ এর একটি আভিযানিক দল র্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের (উপসচিব) নেতৃত্বে রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং পঙ্গু হাসপাতালে দালাল বিরোধী বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন