প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
অভিনেত্রী হিসেবে দীর্ঘ সময় ধরে ক্যারিয়ার চালিয়ে গেলেও, নতুন সিনেমার শুটিং শুরু হওয়ার আগে অজানা এক ভয় অনুভব করেন দুষ্টু কোকিল খ্যাত ভারতের টালিউড নায়িকা মিমি চক্রবর্তী। নতুন চরিত্র, নতুন সেট এবং নতুন দলের সঙ্গে কাজ করার কারণে, শুটিং শুরুর আগে তিনি এক ধরনের উদ্বেগে ভোগেন। এমনকি শুটিংয়ের আগের রাতে তিনি ঠিকমতো ঘুমাতেও পারেন না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মিমি তার এই ভয় ও অস্বস্তির কথা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে বহু বছর কাজ করার পরও, নতুন সিনেমার শুটিং শুরুর আগে এখনও তার মনে অজানা ভয় কাজ করে।
মিমি বলেন, শুটিংয়ের প্রথম দিন তিনি একটু আগেভাগেই সেটে পৌঁছে যান। সেখানে গিয়ে তিনি দেখেন, কারা কাজ করছেন এবং সবাই ঠিকঠাক প্রস্তুত কি না। পরিবেশ সম্পর্কে আগে থেকেই ধারণা নিতে পারলে তার অস্বস্তি ও ভয় কিছুটা কমে যায়।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, নতুন একটি ছবির কাজ শুরুর আগে পরিবেশ ও সহকর্মীদের সঙ্গে পরিচিত হয়ে নেওয়া তাকে মানসিকভাবে স্বস্তি দেয়। এজন্য শুটিংয়ের প্রথম দিন তিনি অন্যদের চেয়ে কিছুটা আগেই সেটে পৌঁছানোর চেষ্টা করেন।
এদিকে, আগামী দুর্গাপূজায় মুক্তি পাওয়ার কথা রয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত "কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত" সিনেমাটি। এই সিনেমায় আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করবেন মিমি চক্রবর্তী।
এর আগে "রক্তবীজ" সিনেমাতেও একসঙ্গে অভিনয় করেছেন মিমি ও আবির। নতুন সিনেমায় আবারও এই জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন