প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নাটোরের সিংড়ায় কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
এ ঘটনায় জরিমানাপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন তাছের উদ্দিন (৭২)। রবিবার (১৯ জুলাই) বিকেল ৩টার সময় লালোর ইউনিয়নের খেজুরতলা এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম এই জরিমানা কার্যকর করেন।
জরিমানাপ্রাপ্ত তাছের উদ্দিন খেজুরতলা গ্রামের মৃত জয়নাল হাজীর ছেলে। সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম জানান, প্রশাসনের নজর এড়িয়ে খেজুরতলা এলাকায় আবাদি জমিতে ভেকু ব্যবহার করে অবৈধভাবে পুকুর খনন হচ্ছে। খননকৃত মাটি পাশের একটি ইটভাটায় গোপনে বিক্রি করার খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় জমির মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এছাড়া তিনি জানান, চলনবিল অঞ্চলের কৃষিজমি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন