প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
লক্ষ্মীপুরে আলোচনা সভা ও স্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানিয়ে নানা আয়োজনে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শহরের উত্তর তেমুহনী এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা প্রদর্শন করা হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পর্যায়ক্রমে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন- জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা প্রমুখ। এ সময় শহীদ পরিবারের সদস্যজন ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে, এবং সব শিক্ষা-প্রতিষ্ঠানে স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন